ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • পৃথিবীর কাছাকাছি রক্তিম চাঁদ

    পৃথিবীর কাছাকাছি রক্তিম চাঁদ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পৃথিবীর খুব কাছাকাছি চলে এলো চাঁদ। বড় আকারের রক্তিম এ চাঁদ দেখা গেছে বুধবার। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর খুব কাছে চলে আসে এটি। 

    বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়। আর শেষ হয় সন্ধ্যা ৭টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে পাবনার রেলস্টেশন এলাকায় রক্তিম চাঁদ দেখা গেছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, খুব অল্প সময়ের জন্য এটি দৃশ্যমান হয়। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, আকাশ পরিষ্কার থাকলে চন্দ্রগ্রহণটি বাংলাদেশের আকাশ থেকে দেখা যাবে।

    বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও পূর্ব এশিয়ার কিছু দেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা গেছে।

    জ্যোতির্বিজ্ঞানিরা জানান, এই ধরনের গ্রহণের সময় চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসে। তাই চাঁদকে বড় দেখায়। পৃথিবী ছায়া পড়ায় চাঁদের রং হয় রক্তিম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ