ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ৫৮ বছর বয়সী ব্যবসায়ীর প্রেমে সুস্মিতা, যা বললেন ‘অসম’ প্রেমিক

    ৫৮ বছর বয়সী ব্যবসায়ীর প্রেমে সুস্মিতা, যা বললেন ‘অসম’ প্রেমিক
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেম একবার নয়, বারবার এসেছে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের জীবনে। সালমান খানের মতো তিনিও বিয়ে করেননি। তবে একের পর এক প্রেমে জড়িয়ে আলোচনায় থেকেছেন সর্বদা।

    এবার ভারতের ধনাঢ্য ব্যবসায়ীর প্রেমে মজলেন সুস্মিতা। তার নাম ললিত কুমার মোদী। তিনি আইপিএলের সাবেক চেয়ারম্যান। ৫৮ বছর বয়সী ললিতের সঙ্গে সুস্মিতার সম্পর্কের বিষয়টি গোটা ভারতে এখন আলোচনার কেন্দ্রে। তাদের বিভিন্ন ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

    ললিতের আগে সুস্মিতার সম্পর্ক ছিল রোহমান শোলের সঙ্গে। যিনি সুস্মিতার চেয়ে ১৫ বছরের ছোট। সেসময় সবাই তাদের সম্পর্ককে অসম প্রেম বলেছিলো। ওই তরুণের সঙ্গে গেল বছরের ডিসেম্বরে ব্রেকআপ করেন অভিনেত্রী। দুজনের সম্মতিতেই সম্পর্কের ইতি টানেন তারা।

    এদিকে সুস্মিতার নতুন প্রেমের খবরে সাবেক প্রেমিক রোহমানের প্রতিক্রিয়া কী? সেটাও উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে। রোহমান বলেছেন, তাদের এখন সুখে থাকতে দিন। ভালোবাসা সবসময়ই সুন্দর। আমি শুধু এতটুকুই জানি, সে যখন কাউকে পছন্দ করেছে, অবশ্যই তিনি তাকে পাওয়ার যোগ্য।

    বৃহস্পতিবার (১৪ জুলাই) মাইক্রোব্লগিং সাইট টুইটারে সুস্মিতা সেনকে নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেন ললিত মোদী। দু’জনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লেখেন, লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে, আর অর্ধাঙ্গী সুস্মিতাকে নিয়ে কী বলব…নতুন শুরু, নতুন পরিবার…স্বপ্নের দেশে আছি।

    মুহূর্তের মধ্যেই তাদের বিয়ে নিয়ে হৈচৈ শুরু হয়ে যায়। এরপর ললিত মোদী লেখেন, বিয়ে নয়, প্রেমের সম্পর্কে রয়েছি। তবে একদিন বিয়ের বাঁধনেও বাঁধা পড়বো।

    প্রসঙ্গত, রোহমানের সঙ্গেও বসবাস করতেন সুস্মিতা। তাদের বাগদানের গুঞ্জনও শোনা গিয়েছিল। এমনকি তারা বিয়ে করবেন, এমন পরিকল্পনাও ছিল। কিন্তু সবই ভেস্তে গেলো বিচ্ছেদে। আপাতত ব্যবসায়ী ললিতের সঙ্গে সুস্মিতার বসবাস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ