ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপ

    ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপ
    পর্তুগালের আনসিয়াওর কাছে বেমপোস্টা গ্রামের ছবি- এপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরোপের কয়েকটি দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালে শুক্রবার হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

    ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দুটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক হাজারের বেশি দমকল কর্মী।

    পর্তুগালে তাপদাহ কিছুটা কমলেও কয়েকটি স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াচ্ছে। ৫ জেলায় চরম আবহাওয়া জনিত রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

    দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পর্তুগালের হাজার হাজার অগ্নিনির্বাপক বাহিনী সারাদেশে দাবানলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে যা কয়েক ডজন লোককে তাদের বাড়ি থেকে সরিয়ে নিতে বাধ্য করেছে

    স্পেনের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৭টি দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করছে। তবে এই তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর যে প্রভাব ফেলবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

    শুক্রবার বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলেছে, তাপপ্রবাহে শহর ও নগরগুলোর বাতাসের মান আরো খারাপ হতে পারে।

    সূত্র: রয়টার্স


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ