ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কলাপাড়ার আশ্রয় কেন্দ্রে নবজাতকের জন্ম  

    কলাপাড়ার আশ্রয় কেন্দ্রে নবজাতকের জন্ম  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম। উপজেলার লালুয়া ইউনিরয়নের ওই সব গ্রামের মানুষ ছুটে যাচ্ছে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য। সেই মুহূর্তে সানজিদা (২২) নামের এক গৃহবধূ প্রসববেদনায় কাতরাতে থাকেন।

    খবর পেয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থকর্মীরা ছুটে যান চান্দুপাড়া সকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের আশ্রয় কেন্দ্রে। সেখানে বুধবার সকাল ১০ টার দিকে ওই গৃহবধূ প্রথমবারের মতো একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। তার এ সন্তানের নাম রাখা হয়েছে বেল্লাল বলে জানা গেছে। 

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করে চান্দুপাড়া গ্রাম প্লাবিত হয়। এসময় গর্ভবতী স্ত্রী সানজিদাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান তার স্বামী নুর-আলম শরীফ। পরে বুধবার সকালে তার প্রসব বেদনা উঠলে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থকর্মীদের সহযোগিতায় তিনি প্রথমবারের মতো একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ্ রয়েছে।
     
    লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মা ছেলে দুজনই সুস্থ্ আছে। ওদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় ওরা এখনও ওই আশ্রয় কেন্দ্রেই রয়েছে। তবে আমি সারাক্ষণ তাদের খোজ খবর রাখছি। 

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার বলেন, বিষয়টি আমরা জানার পর স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহযোগীতায় স্বাভাবিকভাবে বাচ্চা প্রসাব করানো হয়েছে। এখন মা ছেলে খুব ভালো আছে। দায়িত্বরত চিকিৎসক প্রতিমুহূর্তে মা এবং বাচ্চার খোজ খবর নিচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ