ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ইন্দিরা গান্ধী চরিত্রে কঙ্গনা

    ইন্দিরা গান্ধী চরিত্রে কঙ্গনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হয়ে বড়পর্দায় আসছেন বলিউডের ‘বিতর্কিত’ অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘ইমার্জেন্সি’ নামের সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করছেন এই তারকা নিজেই। এরই মধ্যে সিনেমার ফার্স্টলুক টিজার প্রকাশ করেছেন কঙ্গনা। এতে ইন্দিরা গান্ধী রূপে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “সেই নারীকে নিয়ে এলাম, যাকে ‘স্যার’ বলা হতো। শুটিং শুরু হলো।”

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালের ২৫ জুন ভারতজুড়ে ঘোষিত হয় জরুরি অবস্থা (ইমার্জেন্সি)। এর পরের ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন কঙ্গনা। সিনেমাটি প্রসঙ্গে এর আগে কঙ্গনা জানান, গত এক বছর ধরে ‘ইমার্জেন্সি’তে কাজ করার পর বুঝতে পারলাম এটা আমার থেকে ভালো বানাতে আর কেউ পারবে না। বিখ্যাত লেখক রীতেশ শাহর সঙ্গে কাজ করছি এই সিনেমায়। এটা আমার জন্য একটা দারুণ জার্নি হতে চলেছে।

    ‘মণিকর্ণিকা’র পর এটি হতে যাচ্ছে কঙ্গনা পরিচালিত দ্বিতীয় সিনেমা। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘এটি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। এটি একটি গ্র্যান্ড পিরিয়ড ফিল্ম। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, এটি একটি রাজনৈতিক সিনেমা- যা আমার প্রজন্মকে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক অবস্থান বুঝতে সাহায্য করবে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ