ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • সাত দিনের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট: স্পিকার

    সাত দিনের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট: স্পিকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ গৃহীত হয়েছে বলে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

    গত কয়েক সপ্তাহ ধরে নাটকীয়তার মধ্যে দিয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে ইমেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান গোতাবায়া। এ অবস্থায় আগামী ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্পিকার।

    শ্রীলঙ্কার স্থানীয় সময় শুক্রবার সকালে স্পিকার আবেবর্ধনে বলেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ৭ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অবশ্যই শেষ করা উচিত। তিনি লঙ্কান জনগণের উদ্দেশে আহ্বান জানান যেন শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হয়। যাতে আইনপ্রণেতারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। আগামী শনিবার (১৬ জুলাই) লঙ্কান পার্লামেন্টে বৈঠক বসতে যাচ্ছে।

    বৃহস্পতিবার মালদ্বীপ থেকে সৌদি আরবের একটি বিমানে করে সিঙ্গাপুরে যান গোতাবায়া রাজাপাকসে। এর আগে রাতের আঁধারে সামরিক প্লেনে দেশ থেকে পালিয়ে বুধবার (১৩ জুলাই) ভোরে মালদ্বীপে পাড়ি জমান গোতাবায়া রাজাপাকসে। তবে মালদ্বীপেও বিক্ষোভের মুখে পড়েন তিনি। এদিকে সিঙ্গাপুর সরকার নিশ্চিত করেছে যে, গোতাবায়া ব্যক্তিগত সফরে গিয়েছেন এবং রাজনৈতিক আশ্রয় চাননি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ