ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কন্যা সন্তানের মা হলেন নওশীন

    কন্যা সন্তানের মা হলেন নওশীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেতা হিল্লোল ও নওশীন দম্পতির ঘরে এলো নতুন অতিথি। তাদের ঘরে এসেছে এক কন্যা সন্তান। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে আদনান ফারুক হিল্লোল নিজেই মা, মেয়ের ছবি পোস্ট করে খুশির খবরটি জানিয়েছেন।

    হিল্লোল জানান, মেয়ের নাম রাখা হয়েছে মাহভীশা আদনান সায়িদা। জন্ম হয়েছে ১৩ জুলাই, ২০২২, নিউইয়র্ক, স্থানীয় সময় ১২টা ৩১ মিনিটে। সেখানকার উইনথ্রপ ইউনিভার্সিটি হসপিটালে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।

    অভিনয়ে অনিয়মিত ওই তারকা দম্পতি দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। ২০১৩ সালে বিয়ে করেন তারা। আমেরিকায় একটি মেডিকেল সেন্টারে বর্তমানে চাকরিরত আছেন নওশীন। অন্যদিকে, অভিনয় ছেড়ে হিল্লোল ব্যস্ত তার ফুড ভ্লগিং নিয়ে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ