ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বালককে গিলে খেল কুমির

    বালককে গিলে খেল কুমির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মধ্যপ্রদেশের চম্বল নদীতে ৮ বছরের এক বালক গোসল করতে নামে। সেখানে ওঁৎ পেতে থাকা বড় একটি কুমির ছেলেটিকে টেনে নিয়ে গিলে ফেলে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা দড়ি-জাল দিয়ে কুমিরটিকে ধরে ফেলে।

    ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সকালে চম্বল নদীতে গোসল করতে নামে ছেলেটি। সে সময়ই বালকটিকে টেনে নিয়ে গিয়ে গিলে ফেলে কুমির। এই ঘটনা দেখার পর ছেলেটির পরিবারকে খবর দেন স্থানীয়রা। লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তারা। তারপর টেনে-হিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।

    ছেলেটিকে কুমিরের পেট থেকে বের করার দাবি জানান উপস্থিত সবাই। এদিকে বিপত্তি বাধে, যখন ঘটনাস্থলে পৌঁছে যান বন দপ্তরের কর্মকর্তারা ও পুলিশ। গ্রামবাসীদের কাছ থেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন পুলিশ ও বন দপ্তরের কর্মকর্তারা।

    ছেলেটির পরিবার জানায়, কুমিরের পেট থেকে ছেলেকে বের করা গেলে, সে বেঁচে যেত। যতক্ষণ না কুমিরের পেট থেকে ছেলেটিকে বের করা হচ্ছে, ততক্ষণ তারা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান।

    তবে পরে মঙ্গলবার সকালে বালকটির মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ