ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • প্রতারকের ফাঁদে অভিনেত্রী

    প্রতারকের ফাঁদে অভিনেত্রী
    অমন সান্ধু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজের মায়ের চিকিৎসা করাতে গিয়ে প্রতারকের ফাঁদে পড়েছেন ভারতীয় অভিনেত্রী অমন সান্ধু। মায়ের জন্য চিকিৎসক খুঁজতে গিয়ে প্রতারকের ফাঁদে পড়ে তিনি লক্ষাধিক টাকা হারিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস।  

    খবরে বলা হয়, মাকে নিয়ে গোরেগাঁও ওয়েস্ট থাকেন অমন সান্ধু। গত ৬ জুলাই মায়ের জুহু সিটিকেয়ার হাসপাতালের অর্থোপেডিকের খোঁজ করছিলেন তিনি। এ সময় ইন্টারনেটে হাসপাতালটির নামে একটি ভুয়া ওয়েবসাইট খুঁজে পান অমন। সেই সাইটে ক্লিক করতেই হাসপাতালের একটি ছবি দেখা যায়। 

    চিকিৎসা সংক্রান্ত নানা তথ্য জানার জন্য সেখানে দেওয়া একটি নম্বরে ফোন করেন তিনি। এক ব্যক্তির সঙ্গে কথা হয় তার। তিনিই প্রয়োজনীয় সব তথ্য দেন অমনকে। এরপর একটি প্রেসক্রিপশনের জন্য অনলাইনে অমনকে পাঁচ টাকা দিতে বলেন তিনি। টাকাটি দেওয়ার জন্য একটি লিঙ্কও পাঠান। হাসপাতালে সেই প্রেস্ক্রিপশনটি নিয়ে আসার নির্দেশও দেওয়া হয় অভিনেত্রীকে।

    সেই ব্যক্তির পাঠানো লিঙ্কের মাধ্যমে পাঁচ টাকা পাঠিয়ে দেন অমন। কিন্তু পাঁচ হাজার টাকা কেটে নেওয়া হয় তার অ্যাকাউন্ট থেকে। শুধু তাই নয় তার বাকি দুটি অ্যাকাউন্ট থেকেও এক লাখ টাকা কেটে নেওয়া হয়। সেই ব্যক্তিকে এই সমস্যার কথা জানানো হলে তিনি টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন ঠিকই। কিন্তু তার পর আর যোগাযোগ করা যায়নি তার সঙ্গে।

    অমন জানান, মাত্র পাঁচ সেকেন্ডে লাখ টাকা হারিয়েছেন তিনি।

    এরপরেই অমন প্রথমে ব্যাংকে যান। তারপর পুলিশের দ্বারস্থ হন তিনি। তাদের সাহায্যে অভিনেত্রীর একটি অ্যাকাউন্ট ব্লক করা হয়। বাকি দুটির ক্ষেত্রে তা করা যায়নি। এরপর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন অমন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ