ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কালি দেবীর মুখে সিগারেট, তুমুল হইচই ভারতে

    কালি দেবীর মুখে সিগারেট, তুমুল হইচই ভারতে
    কালি ছবির পোস্টার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে এখন কালি পোস্টার বিতর্ক চরম পর্যায়ে। দেবী কালীর মুখে সিগারেট এমন পোস্টার প্রকাশ হতেই ভারতজুড়ে শুরু শুরু হয়েছে হইচই।

    প্রতিদিন নতুন নতুন জটিলতার সৃষ্টি হচ্ছে। এমনকী তথ্যচিত্রের পোস্টারকে ঘিরে পরিচালক লীনা মানিমেকালাইয়ের বিরুদ্ধে জারি করা হয়েছে একাধিক অভিযোগ।

    এবার দেশটির মধ্যপ্রদেশ পুলিশ ফিল্ম নির্মাতা লীনা মানিমেকালাইয়ের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার জারি করলো।
    ‘কালি’ ছবির পোস্টারে হিন্দু দেবীকে ধূমপান করা অবস্থায় দেখে গোটা ভারত বিক্ষুব্ধ হয়ে ওঠে। জানা গেছে, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য কানাডা-ভিত্তিক চলচ্চিত্র পরিচালক মানিমেকলাইয়ের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার জারি করার জন্য কেন্দ্রকে অনুরোধ করবেন। তিনি বৃহস্পতিবার একটি পোস্টে বলেছিলেন যে, ‘কালী’ পোস্টারটি দেবী কালীর ছবিকে কলঙ্কিত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা।

    তিনি বলেন, খুব শিগগির মধ্যপ্রদেশ সরকার কানাডা ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা এবং ‘কালী’ পরিচালকের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার জারি করা হবে। ইতিমধ্যেই দিল্লি পুলিশ লীনার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে লীনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।  

    দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ২৯৫ ধারা অনুযায়ী একটি এফআইআর দায়ের করেছে। এছাড়াও, সোমবার ভারতীয় হাইকমিশন মিউজিয়ামে ‘আন্ডার দ্য টেন্ট’ প্রকল্পের অংশ হিসাবে প্রদর্শিত হিন্দু দেবতার অসম্মানজনক একটি চিত্র প্রত্যাহার করার জন্য কানাডিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল। সেই মিউজিয়াম ইতোমধ্যেই ছবি সরিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ