ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • আমরা পাওয়ার হিটিংয়ে অনেক পিছিয়ে : লিটন

    আমরা পাওয়ার হিটিংয়ে অনেক পিছিয়ে : লিটন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজও হেরেছে বাংলাদেশ। গায়ানায় শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় পায় ক্যারিবীয়রা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্বাগতিকরা ২-০তে জিতে নেয়। টি-টোয়েন্টি সিরিজ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লিটন দাস। বিস্তারিত-

    টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা কোথায় পিছিয়ে?

    লিটন : ভালো ভালো দল থেকে আমরা পিছিয়ে টি-টোয়েন্টিতে। আমাদের অনেক কাজ করার আছে। আমরা পাওয়ার ক্রিকেট খেলতে পারি না। টি-টোয়েন্টি অনেকে বলে স্কিলের খেলা, অনেকেই বলে টেকনিক-ট্যাকটিকসের খেলা। আমার কাছে মনে হয়, পাওয়ার হিটিংটা খুব দরকার পড়ে। আমার মনে হয় এই জিনিসটাতে আমরা অনেক পিছিয়ে।

    ২০২২ টি-টোয়েন্টি বিশ^কাপে এটা ভোগাবে নিশ্চয়?

    লিটন : বিশ্বকাপে যেখানে (অস্ট্রেলিয়া) খেলব, সেখানে মাঠ অনেক বড় থাকবে। এ জিনিসটা আমাদের অনেক ভোগাবে। আমরা যত পারব অনুশীলন করব, গেম খেলব, এ জিনিসটা যত তাড়াতাড়ি উন্নতি করতে পারি, আমরা ভালো আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব বিশ্বকাপে।

    উইন্ডিজ খেলোয়াড়দের সঙ্গে পাথর্ক্য?

    লিটন : তারা জেনেটিক্যালি অনেক পাওয়ারফুল, যেটা আমি না বা আমাদের টিমের কেউই না। তারা চাইলে বড় গ্রাউন্ডসের ওপর দিয়ে ছয় মেরে দিতে পারে যেটা আমি বা আমাদের টিমের কেউই ক্যাপাবল না। আমরা সব সময় চেষ্টা করি চার মারার জন্য। আপনারা দেখবেন, আমাদের কিন্তু চারই বেশি হয়। ওরা ছয় বেশি মারে। এই পার্থক্যটা সব সময় থাকে।

    শেষ ম্যাচে বোলারদের পারফরম্যান্সকে কীভাবে দেখছেন?

    লিটন : বোলিংয়ে আমরা ঠিকমতো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আর ওদেরকে ক্রেডিট দিতে হবে যেভাবে ব্যাট করেছে পুরান এবং মেয়ার্স। খুব ভালো ভালো বলেও ওরা মেরেছে। এই জিনিসটা ওদের প্লাস পয়েন্ট যে, ওরা পাওয়ার ক্রিকেট খেলে, আমরা খেলতে পারি না। আমার মনে হয় এই জিনিসটা কাজ করেছে বোলারদের মাথায় যে একটু ১৯-২০ হলেই মেরে দিতে পারে।

    সাকিবের বোলিং না পাওয়ার কারণ কী ছিল?

    লিটন : দুই দিক দিয়েই বোলিং করানো যায়। ডানহাতি ব্যাটসম্যানের সময় ডানহাতি বোলার বল করে, সমস্যা নেই। কিন্তু সিদ্ধান্তটা সম্পূর্ণ অধিনায়কের। যদি সিদ্ধান্তটা ভালোর দিকে যেত, তা হলে হয়তোবা এই প্রশ্নটা আসত না। মাঠ তো আমি চালাব না বা আর দশটা ক্রিকেটার চালাবে না। আশা করা উচিত অধিনায়কের যে সিদ্ধান্ত সেটা ফলো করা।

    টি-টোয়েন্টি সিরিজ হারের কারণ?

    লিটন : সত্যি বলতে আমরা ভালো ব্যাট করিনি। প্রথম ম্যাচে করিনি, দ্বিতীয় ম্যাচেও আমার মনে হয় না আমরা ভালো ব্যাট করেছি, শুধু সাকিব ভাই ছাড়া। আমার মনে হয় যে কন্ডিশনে আমরা খেলেছি, সেটা ব্যাটিং সহায়ক ছিল। ওপর থেকে আমি বা বিজয় ভাই বা মুনিম যেদিন খেলেছে, আমরা যদি নিজেদের রোলটা পালন করতে পারতাম, তা হলে পেছনের ব্যাটসম্যানরা হাত খুলে খেলতে পারত। আমার মনে হয় আমাদের তিনটা ইনিংসে ব্যর্থতার কারণে সুবিধা করতে পারিনি। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ব্যাটিংই ভুগিয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ