ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • দামি টি-টোয়েন্টি খেলোয়াড় হার্দিক

    দামি টি-টোয়েন্টি খেলোয়াড় হার্দিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইনজুরি কাটিয়ে আইপিএলের মধ্য দিয়ে মাঠে ফেরার পর থেকেই ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ২৮ বছর বয়সী এ তারকা।

    হার্দিকের অধিনায়কত্বেই প্রথমবার আইপিএলে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। এছাড়া সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে তার অধীনেই সিরিজ জিতেছে ভারতের জাতীয় ক্রিকেট দল।

    তাই ভারতের ক্রিকেট মহলে প্রচ্ছন্ন দাবি শোনা যায়, হার্দিকের হাতেই তুলে দেওয়া হোক ভারতের টি-টোয়েন্টি দল। বিশেষ করে বৃহস্পতিবার আরও একটি অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে দলকে জেতানোর পর আবারও জোরালো হয়েছে এ দাবি।

    প্রথমে ব্যাট হাতে ক্যারিয়ারসেরা ৩৩ বলে ৫১ রানের ইনিংস। পরে বোলিংয়ে নেমেও ক্যারিয়ারের সেরা ৩৩ রানে ৪ উইকেট তুলে নেন হার্দিক। স্বাভাবিকভাবেই ভারতের ৫০ রানের জয়ে তার হাতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে। এমন পারফরম্যান্সের পর সাবেক ক্রিকেটারদেরও প্রশংসায় ভাসছেন হার্দিক।

    ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার মতে, হার্দিকই এখন দলের সবচেয়ে দামি টি-টোয়েন্টি খেলোয়াড়। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় এ বিষয়ে কথা বলেছেন আকাশ চোপড়া।

    তার ভাষ্য, ‘হার্দিক পান্ডিয়া ক্রমেই ভারতের সবচেয়ে দামি টি-টোয়েন্টি খেলোয়াড় হয়ে উঠছে। তার মতো আর কেউ নেই। সে যদি পুরোপুরি ফিট থাকে, তাহলে যে কারও বিপক্ষে তাকে নামিয়ে দেওয়া যাবে। সে ভারতের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়। যা আজকেও প্রমাণ করলো।’

    এদিকে ম্যাচসেরার পুরস্কার জেতা হার্দিক বলেছেন, ‘আমি আমার ক্রিকেট উপভোগ করছি। আমার দিক থেকে প্রস্তুতিতে অনেক সময় যায়। যাতে আমার শরীর ঠিক অবস্থায় থাকে। খেলার আগে আমি যে বিরতিটা নেই, সেটিকে সুযোগ হিসেবে কাজে লাগাই। আমার মনে হয় সেই বিরতি আমার প্রয়োজন।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ