ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব

    জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন জিম্বাবুয়ে সফরে থাকছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ। 

    গত মাসে সাকিব জানিয়েছিলেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে না চান তিনি। জিম্বাবুয়ে সফরেও যেতে অনিচ্ছুক ৩৫ বছর বয়সী বয়সী তারকা।

    বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস তারই পুনরাবৃত্তি করলেন। জানালেন, জিম্বাবুয়ে সফরে থাকছেন না সাকিব। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নির্বাচক প্যানেলের সভার আগে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

    সভা শেষে জালাল ইউনুস জানান, জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফরে থাকছেন না সাকিব। দেশসেরা অলরাউন্ডারকে না পেলেও অধিকাংশ সিনিয়র খেলোয়াড়কে এই সফরে পাচ্ছে বাংলাদেশ।

    এই ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘সাকিব জিম্বাবুয়ে সফরে থাকছেন না। সে বিষয়টি আমাদের আগে জানিয়েছিল। তাই আমরা দলের ফরমেশনের ব্যাপারে নির্বাচক প্যানেলের সঙ্গে বসেছিলাম। অধিকাংশ সিনিয়র খেলোয়াড়কে পাচ্ছি এবং তারা খেলতে চায়।’

    উইন্ডিজ সফরে বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন দেশ সেরা এই অলরাউন্ডার। গায়ানায় যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজেও থাকবেন না সাকিব।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ