ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কারা বেশি রোমান্টিক- নোয়াখালী নাকি বরিশাল?

    কারা বেশি রোমান্টিক- নোয়াখালী নাকি বরিশাল?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোরবানির ঈদে দর্শকদেরকে অন্যরকম আনন্দ দিতে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। নাম ‘রম্য বিতর্ক’।

    এতে বিতর্কের জন্য বেছে নেওয়া হয়েছে দুটি বিষয়বস্তু- ‘পাত্রী হিসেবে আমিই সেরা’ এবং নোয়াখালী ও বরিশাল অঞ্চলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘কে বেশি রোমান্টিক’!

    অনুষ্ঠানে ‘পাত্রী হিসেবে আমিই সেরা’ বিষয়ের ওপর বক্তা হিসেবে অংশ নিবেন সুন্দরী, উচ্চশিক্ষিত, বড়লোকের মেয়ে ও সংসারী পাত্রীরা। বিতর্ক পরিচালনা করবেন একজন ঘটক, যিনি এই পাত্রীদেরকে একজন পাত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। পাত্র বেছে নিবেন কোন বৈশিষ্ট্য সম্পন্ন পাত্রীকে তিনি বিয়ের জন্য সেরা মনে করেন।  

    মাহফুজার রহমানের প্রযোজনায় বিশেষ এই রম্য বিতর্ক ‘পাত্রী হিসেবে আমিই সেরা’ প্রচারিত হবে ঈদের দিন বিকাল সাড়ে চারটায়।

    এদিকে নোয়াখালী ও বরিশাল অঞ্চলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে আরেকটি আঞ্চলিক রম্য বিতর্ক ‘কে বেশি রোমান্টিক’। এ বিষয়ের ওপর বক্তব্য পেশ করবেন বরিশাল অঞ্চলের দুজন ও নোয়াখালী অঞ্চলের দুজন বিতার্কিক। এই বিতর্ক পরিচালনার জন্য থাকবেন দুজন উপস্থাপক।

    কামাল উদ্দিন আহাম্মাদের প্রযোজনায় আঞ্চলিক বিতর্ক প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকাল সাড়ে চারটায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ