ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • আর্জেন্টিনার হাতে শিরোপা দেখছেন তেভেজ

    আর্জেন্টিনার হাতে শিরোপা দেখছেন তেভেজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে আর্জেন্টিনা। টানা ৩২ ম্যাচ ধরে অপরাজিত আলবিসেলেস্তেরা। অনেক ফুটবল বিশ্লেষকরাই এবার হট ফেভারিটের তালিকায় রেখেছে আর্জেন্টিনাকে। মেসিদের সাবেক সতীর্থ কার্লোস তেভেজ ও জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনাই জিততে যাচ্ছে কাতার বিশ্বকাপের শিরোপা।

    তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অবশ্য তেভেজ এমনিতেই দেখেননি। তার কাছে লিওনেল মেসির নেতৃত্বে এই দলটাকে অনেক বেশি ঐক্যবদ্ধ মনে হয়েছে। এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, 'লিওনেল মেসি ও তার দলকে কাতারে শিরোপা জেতা দেখাটা আমাকে খুবই তৃপ্তি দেবে।'

    কোচ স্কালোনির অধীনে প্রায় অজেয় ফুটবলশক্তি হয়ে উঠেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে দলটির স্কোয়াডও বেশ গোছালো। এমনকি পিএসজিতে বাজে সময় কাটানো মেসি জাতীয় দলের জার্সি গায়ে দিলেই যেন একেবারে বদলে যান। গত কোপা আমেরিকার শিরোপাও জিতিয়েছেন সাবেক বার্সা ফরোয়ার্ড। এরপর ইউরোজয়ী ইতালির বিপক্ষে ফাইনালিসিমাতেও আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। দল হিসেবেও আর্জেন্টিনা আছে অবিশ্বাস্য ফর্মে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩২ ম্যাচ ধরে অপরাজিত তারা।  

    নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ ‘সি’তে রয়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে দুইবারের বিশ্বকাপজয়ীরা পেয়েছে মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ডকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ