ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • বিশ্বকাপের টিকিট ৬৯ ডলার

    বিশ্বকাপের টিকিট ৬৯ ডলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বসতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও প্রায় গুছিয়ে এনেছে করেছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আয়োজনের প্রস্তুতি পর্ব। কাতারের বাইরের দর্শকদের জন্য টিকিট পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ৬৯ ডলার মূল্যে।

    মঙ্গলবার (৫ জুলাই) থেকে শুরু হয়ে তৃতীয় ও শেষ দফার টিকিট বিক্রি কার্যক্রম চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্বে ৪০ লাখ আবেদনের বিপরীতে ১৮ লাখ টিকিট বিক্রি করেছে ফিফা। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে চার ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে কাতার বিশ্বকাপের টিকিট। কাতারের বাইরের দর্শকদের জন্য টিকিট পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ৬৯ ডলার মূল্যে। প্রতিজন দর্শক বিশ্বকাপের প্রতি ম্যাচের জন্য কিনতে পারবেন ৬টি করে টিকিট, আর পুরো টুর্নামেন্টজুড়ে ৬০টি।

    এদিকে তৃতীয় দফার টিকিট বিক্রি শুরুর দিন একই সঙ্গে কাতারের রাজধানী দোহায় কর্মশালায় যোগ দিয়েছেন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে যাওয়া ৩২ দেশের টিম ম্যানেজার, চিকিৎসক ও মিডিয়া অফিসিয়ালস। কর্মশালায় দেশগুলোর সুযোগ সুবিধা আর নিজেদের চাহিদা নিয়েই আলোচনা হবে।

    কাতার বিশ্বকাপের সর্বমোট টিকিট সংখ্যা প্রায় ৩০ লাখ। এর মধ্যে ১০ লাখ বরাদ্দ থাকছে বিভিন্ন ফেডারেশন, স্পন্সর ও হসপিটালিটি প্রোগামের জন্য। সাধারণ দর্শকদের জন্য টিকিট পাওয়া যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার মাধ্যমে।

    তবে এবার তৃতীয় দফায় ১৬ আগস্ট টিকিট বিক্রি শেষ হলেও নিরাশ হতে হচ্ছে না টিকিট না পাওয়া দর্শকদের। ১৬ আগস্টের পর, এমনকি বিশ্বকাপ চলাকালীনও মিলতে পারে টিকিট, এমন ইঙ্গিত দিয়ে রেলখেছে ফিফা। স্টেকহোল্ডারদের ফেরত দেয়া টিকিট কিংবা শেষ মুহূর্তে অন্য কোনো দর্শকের বাতিল করা টিকিটে স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেতে পারেন যে কেউ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ