ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • শ্রীলঙ্কাতেই এশিয়া কাপের আসর বসছে

    শ্রীলঙ্কাতেই এশিয়া কাপের আসর বসছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সকল শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতেই বসতে চলেছে এবারের এশিয়া কাপের আসর। দেশটিতে এশিয়া কাপ হওয়া নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিলো এখন কেটে গেছে সেটিও।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, মূলত এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) থেকেই এটি আসবে। এখন পর্যন্ত যা জানি- শ্রীলঙ্কাতেই আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কা সফর করেছে। তাদের হোস্টিংয়ের চ্যালেঞ্জ হয়তো কাটিয়ে উঠেছে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই এশিয়া কাপ হবে।

    চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থাকায় এবারের এশিয়া কাপও হতে চলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ আমন্ত্রিত আরও একটি দল অংশ নেবে।

    ৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট মাঠে গড়ানোর জন্য এসিসিও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেই মনে করেন নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারত-পাকিস্তানের মত হাই প্রোফাইল দলগুলোও যাবে এশিয়া কাপ খেলতে। তাই আমাদের চেয়েও এসিসিই এটা নিয়ে বেশি ভাবছে। আশা করি বিষয়টা তারা সেভাবেই সামাল দিবে।

    বিগত দুই বছর বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে এশিয়া কাপের আসর বসতে পারেনি। অবশেষে দুই বছর পর এবার বস্তে চলেছে এশিয়ার বিশ্বকাপ এশিয়ান শ্রেষ্ঠত্বের এই আসর।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ