ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • বেয়ারস্টোকে কোহলির ঝাড়ি

    বেয়ারস্টোকে কোহলির ঝাড়ি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ড এবং ভারতের মধ্যে চলছে এজবাস্টন টেস্ট। চলতি সফরে সাদা পোশাকের একমাত্র লড়াই, দুই দলই প্রাণপণ চেষ্টা করছে ম্যাচের ভাগ্য গড়তে। টেস্ট ক্রিকেটের দুই কুলীন দলের লড়াইয়ে শুধু ক্রিকেটই নয়, কথার লড়াইও জমে উঠেছে।

    এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে লেগে গেল ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজ থেকেই ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বেয়ারস্টো, তার আত্মবিশ্বাসকে কিছুটা নড়বড়ে করে দিতেই কিনা কোহলি ফিল্ডিংয়ের সময় শুরু থেকেই তাকে নিশানা বানিয়েছিলেন। একের পর এক কটূক্তি (স্লেজিং) ছুঁড়ে দিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানের দিকে।

    স্টাম্প মাইকের সুবাদে টেলিভিশনের দর্শকরাও শুনেছেন কোহলির স্লেজিং। কোহলি এবং বেয়ারস্টোর মধ্যে কথার লড়াই শুরু হয়েছিল টেস্টের দ্বিতীয় দিনেই। মোহাম্মদ শামির বলে পরাস্ত হওয়ার পর বেয়ারস্টোর উদ্দেশে কোহলি বলেছিলেন, ‘(টিম) সাউদির চেয়ে একটু জোরে বল করছে, নাকি!’ সর্বশেষ সিরিজে আগ্রাসী ব্যাটিংয়ে কিউই বোলারদের তুলধুনো করলেও ভারতের বিপক্ষে সেটা যে খুব সহজ হবে না, তারই ইঙ্গিত ছিল কোহলির কথায়।

    তৃতীয় দিনেও সেই বেয়ারস্টোকেই নিজের নিশানা বানান কোহলি। এদিন এক পর্যায়ে ইংলিশ ব্যাটসম্যানকে কোহলি বলেন, ‘চুপচাপ ব্যাটিং কর।’ অবস্থার অবনতি ঘটলে এক পর্যায়ে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস দুজনকে শান্ত করার জন্য উদ্যোগী হন।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৬ উইকেটে ২০০ রান করেছে ইংল্যান্ড। ১১৩ বল থেকে ৯১ রান নিয়ে ক্রিজে আছেন বেয়ারস্টো, ৭ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন স্যাম বিলিংস। প্রথম ইনিংসে ভারতের করা ৪১৬ রানের চেয়ে এখনো ২১৬ রানে পিছিয়ে স্বাগতিকরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ