ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৭ কর্মীর করোনা শনাক্ত

    পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৭ কর্মীর করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী। এদের মধ্যে ৩৫ জন চীনা নাগরিক রয়েছেন।

    আজ মঙ্গলবার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় সেখানে কর্মরত এক হাজার কর্মীর করোনা পরীক্ষা করে। পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন চীনা নাগরিক এবং ২২ জন বাংলাদেশি কর্মী।

    করোনা আক্রান্তদের তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে বলে জানান ডা. চিন্ময় হাওলাদার।

    পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন জানান, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তর্গত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়া অন্য কোন উপজেলায় কারো করোনা শনাক্ত হয়নি।

    কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় ৫০০ জন চীনা নাগরিক কর্মরত আছেন। এর আগে চলতি মাসের ১ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৫ জন চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ