ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • ইতালির ফুটবলে প্রথম নারী রেফারি

    ইতালির ফুটবলে প্রথম নারী রেফারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইতিহাসের অংশ হতে যাচ্ছেন রেফারি মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতি। ইতালিয়ান ফুটবল কাপুতিকে দিয়ে সিরি আ’র ২০২২-২৩ মৌসুমে ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবে। শুক্রবার (১ জুন) ইতালির শীর্ষ লিগের রেফারিং পুলে জায়গা করে নেন কাপুতি। এরই মাধ্যমে প্রথমবারের মতো ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।

    গত বছর প্রথম নারী রেফারি হিসেবে ইতালিয়ান কাপের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এবার আরও বড়পরিসরে কাজ করার সুযোগ পেলেন ৩১ বছর বয়সি কাপুতি।

    রেফারিংয়ে কাপুতির ক্যারিয়ার শুরু হয় ২০০৭ সালে; প্রাদেশিক ও আঞ্চলিগ লিগে। ২০১৫ সালে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সেরি ডি’তে। ২০২০ সালে সেরি সি’তে ম্যাচ পরিচালনা করেন। একইবছর সেরি বি’তেও এক ম্যাচে রেফারি হিসেবে ছিলেন। এছাড়া উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুটি ম্যাচ পরিচালনা করেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ