ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • রাজাপুরে প্রতিবন্ধীর জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    রাজাপুরে প্রতিবন্ধীর জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের মৃত সৈজদ্দিন হাওলাদারের ছেলে শারীরকি ও দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভূমিহীন বন্দোবস্ত ৫১ শতাংশ জমি দখলের চেষ্টা ও জমি পরিবর্তনের সময় ১ শতাংশ বেশি লিখে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। 

    বৃহস্পতিবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারপক্ষে তার চাচা মন্নান হাওলাদার লিখিত অভিযোগে জানান, একই এলাকার মৃত মো. আর্শেদ আলী মুন্সীর ছেলে মো. শাহ আলম ও শাহ আলমরে ছেলে পুলিশ সদস্য মো. নুর আলম মুন্সী গৃহ নির্মানের সুবিধার্থে আঃ রাজ্জারের কাছ থেকে ১২ শতাংশ জমি দলির মূলে পরিবর্তন করে নেয়। 

    কিন্তু রাজ্জাক ১২ শতাংশ দিলেও তারা কৌশলে ১৩ শতাংশ লিখে নেয়। বিষয়টি পরে জানা জানি হলে ওই ১ শতাংশ জমির বাজার মূল্য ১ লক্ষ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিলেও টাকা চাইতে গেলে তা না দিয়ে নানা তালবাহানার আশ্রয় নেয় এবং পুলিশ সদস্য নুর আলম মুন্সী কয়েকদিন পর পর বাড়িতে এসে উল্টো খুন জখম ও মামলায় জড়ানোর হুমকি দেয়। 

    এমন কি পরিবর্তনকৃত ১৩ শতাংশ জমির পাশের রাজ্জাকের দখলীয় ভূমিহীন বন্দোবস্ত পাওয়া ৫১ শতাংশ বাগান বাড়ি গাছপালাসহ জোর করে দখলে চেষ্টা চালাচ্ছে। বর্তমানে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছেন প্রতিবন্ধী রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা। এমতাবস্থায় পুলিশ ও প্রশাসনরে আসুহস্তক্ষেপ কামনা করেছেন তিনি। 

    উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ কনেস্টবল মো. নুর আলম মুন্সী বলেন, তাদের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। ওই জমির দলিল এবং বিএস রেকর্ডও আমাদের নামে। তিনি নিজেই ওই জমি দিয়ে উল্টো হয়রানি করছেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ