ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ইতিহাসের এই দিনে

    ইতিহাসের এই দিনে
    ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ২৫ মে ২০২১, (১১ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ) মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

    ১৩৬০ - ফ্রান্সের একদল নাবিক এবং নৌ অভিযাত্রী গিনি উপসাগর আবিষ্কার করেন।

    ১৭৫১ - বাংলায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা হ্যালহেডের জন্ম।

    ১৭৬৮ - ক্যাপটেন কুক তার প্রথম অভিযান শুরু করেন।

    ১৮০৩ - যুক্তরাষ্ট্রে খ্যাতনামা কবি এবং লেখক রালফ ওয়ালডো এমারসনের জন্ম।

    ১৮৪৫ - স্কট চিত্রশিল্পী টমাস ডানকানের মৃত্যু।

    ১৮৬৫ - নেদারল্যান্ডের বিখ্যাত পদার্থবিজ্ঞানী পিটার জেমানের জন্ম।

    ১৮৮৫ - বিপ্লবী রাসবিহারী বসুর জন্ম।

    ১৮৮৯ - হেলিকপ্টারের উদ্ভাবক রুশ-মার্কিন বিজ্ঞানী ইগর সিকোরস্কির জন্ম।

    ১৮৯৯ - জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম।

    ১৯০২ - অধ্যাপক, গবেষক ও সাহিত্যিক অমূল্যধন মুখোপাধ্যায়ের জন্ম।

    ১৯১১ - মেক্সিকোতে বিদ্রোহের মুখে প্রেসিডেন্ট পোরদিরিও দিয়াজ উৎখাত।

    ১৯২৩ - আমির আবদুল্লাহর নেতৃত্বে ট্রান্স জর্দানের স্বাধীনতা ঘোষণা।

    ১৯২৪ - আইনজ্ঞ উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যু।

    ১৯৩৬ - নিগ্রো ক্রীড়াবিদ জেসি ওয়েন বার্লিন অলিম্পিকে ৫টি বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।

    ১৯৪১ - ব্রতচারী আন্দোলনের পথিকৃৎ ও সমাজকর্মী গুরুসদয় দত্তের মৃত্যু।

    ১৯৪৪ - জার্মানি যুগোশ্লাভিয়ার কম্যুনিষ্ট নেতা জোসেপ ব্রজ টিটোকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়েছিল।

    ১৯৪৫ - হিটলারের নাৎসী বাহিনীর গোয়েন্দা সংস্থা গেস্টোপোর প্রধান হেনরিখ হিমলার আত্মহত্যা করেছিলেন।

    ১৯৬৩ - মার্কিন কৌতুকাভিনেতা মাইক মায়ার্স এর জন্ম।

    ১৯৬৩ - ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ঐক্য সংস্থা বা ওএইউ গঠিত হয়।

    ১৯৬৯ - সুদানে সেনা অভ্যুত্থানে সরকার উৎখাত।

    ১৯৬৯ - মার্কিন প্রযোজক ও অভিনেত্রী অ্যানি হেচে এর জন্ম।

    ১৯৭১ - মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু।

    ১৯৭৫ - আমেরিকান মিউজিশিয়ান, গায়িকা ও অভিনেত্রী লরেন হিল এর জন্ম।

    ১৯৭৯ - শিকাগোতে আমেরিকায় ডিসি-১০ বিধ্বস্ত হয়ে ২৭২ যাত্রীর সবাই নিহত।

    ১৯৮৯ - গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম প্রশাসনিক ক্ষমতাধর রাষ্ট্রপতি নির্বাচিত হন।

    ১৯৯৪ - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেয়।

    ১৯৯৭ - সিয়েরালিওনে বিদ্রোহীদের সহিংস অভ্যুত্থানে সরকার উৎখাত।

    ২০০১ -কিউবান আলোকচিত্র শিল্পী আলবের্তো কোর্দা এর মৃত্যু।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ