ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • পাকিস্তান দলে ফিরলেন ইয়াসির শাহ

    পাকিস্তান দলে ফিরলেন ইয়াসির শাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তান টেস্ট দলে ফিরেছেন ৩৬ বছর বয়সী লেগ স্পিনার ইয়াসির শাহ। দুই টেস্টের সিরিজের জন্য বুধবার (২২ জুন) ১৮ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

    ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও। চোটের করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তাকে। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনিং অলরাউন্ডার সালমান আলি আগা। জাতীয় দলে তিনি প্রথমবার ডাক পান গত বছর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। 

    ইয়াসির সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের অগাস্টে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। ওই বছর পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার সময় বুড়ো আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান তিনি। খেলতে পারেননি পাকিস্তানের সবশেষ দুটি টেস্ট সিরিজে, বাংলাদেশ সফরের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

    শ্রীলঙ্কা সফর সামনে রেখে আগামী শনিবার থেকে রাওয়ালপিন্ডিতে সাত দিনের প্রস্তুতি কাম্প করবে পাকিস্তান। ৬ জুলাই তারা শ্রীলঙ্কায় উড়াল দেবে। গলে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুলাই। কলম্বোর আর প্রেমাদাসায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুলাই থেকে।

    পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটকিপার), আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ