ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • হাসপাতালে করোনায় আক্রান্ত আবুল হায়াত

    হাসপাতালে করোনায় আক্রান্ত আবুল হায়াত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মতবাদ ডেস্ক :: দেশের বর্ষিয়ান অভিনেতা আবুল হায়াত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার আবুল হায়াতের মেয়ে মেয়ে নাতাশা হায়াত বিষয়টি করেছেন।

    তিনি বলেছেন, ‘৩১ মার্চ রাত থেকে আমার বাবা হাসপাতালে আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন।’


    নাতাশা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাবার জন্য ‘এ’ পজিটিভ গ্রুপের প্লাজমা প্রয়োজন।’ তিন সপ্তাহ আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

    তিনি জানান, এ মুহূর্তে তার পরিবারের সবাই দুশ্চিন্তার মধ্যে আছেন। তাই কোনো কারণে তাকে বা পরিবারের সদস্যদের ফোন অথবা ম্যাসেঞ্জারে কোনো তথ্যের জন্য যোগাযোগ না করারও অনুরোধ জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ