ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছে বিসিবি

    বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছে বিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার ঘোষণা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১৯ জুন) মিরপুরে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবির প্রাধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘সব সময়ই আমাদের চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে থাকার। এবারও ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। আমাদের বোর্ড সভাপতি মহোদয় ইতোমধ্যে আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সেটা নিয়ে কাজ করছি।’

    বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘ইতোমধ্যে আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক আছেন, তার সঙ্গে কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে উনি যোগাযোগ করছেন কীভাবে আমরা অংশ নিতে পারি বা কীভাবে আমরা পাশে থাকতে পারি। সে ব্যাপারে আমরা কাজ করছি। খুব শিগগিরই আমরা আশা করছি কিছু একটা আপনারা দেখতে পারবেন।’

    এদিকে সুদূর ক্যারিবিয়ান দীপপুঞ্জে থাকা বাংলাদেশ দলের তিন পেসার এবাদত হোসেন, খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজার বাড়ি সিলেট অঞ্চলে। তাদের পরিবার নিয়েও বেশ উদ্বিগ্ন বিসিবি। তিন পেসারের পরিবারের পাশে থাকতে বিসিবি সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান নিজাম উদ্দিন চৌধুরী।

    এ বিষয়ে তিনি বলেন, ‘সিলেট থেকে আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যারা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি। তাদের সঙ্গে আমাদের সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের যোগাযোগ আছে। আমরা চিন্তা ভাবনা করছি কীভাবে তাদের পাশে থাকা যায়।'

    সিলেটসহ পার্শ্ববর্তী বন্যাদুর্গত অঞ্চলগুলোতে আর্থিক সাহায্য ও খাদ্যসামগ্রী পৌঁছে দিতে বিসিবির পক্ষ থেকে বোর্ডের পরিচালক ও নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ