ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • 'ব্রাজিল দুর্দান্ত দল, এটাই বিশ্বকাপ জয়ের সময়'

    'ব্রাজিল দুর্দান্ত দল, এটাই বিশ্বকাপ জয়ের সময়'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০০২ সালের পর থেকে পার হয়ে গেছে চারটি বিশ্বকাপ। শেষ চারটি আসরেই খালি হাতে ফিরতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। ২০১৪ সালে ঘরের মাঠেও পারেনি শিরোপা জিততে। তবে নিজেদের গুছিয়ে নেওয়া ব্রাজিলের এটাই (কাতারে) বিশ্বকাপ জয়ের সময় বলছেন সাবেক তারকা রবার্তো কার্লোস।


    ব্রাজিলের সাম্প্রতিক মাঠের পারফরম্যান্স সমর্থকদের আশা জোগাচ্ছে। লাতিন অঞ্চলের শীর্ষে থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে তাঁরা। বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। বিশ্বকাপ মানেই ব্রাজিলকে ঘিরে প্রত্যাশার চাপ একটু বেশিই থাকে। সেই প্রত্যাশা এবার নেইমার-কোতিনহোরা কতটুকু পূরণ করবেন সেটা সময়ই বলে দেবে।

    বিশ্বফুটবলের অন্যতম সেরা লেফট ব্যাক রবার্তো কার্লোস মনে করছেন, কাতার বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে ব্রাজিলের। ব্রাজিলের এই দলটা দুর্দান্ত উল্লেখ করে তিনি আরো বলেছেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রাজিলের একটি দুর্দান্ত দল রয়েছে। এটাই বিশ্বকাপ জয়ের সময়, কারণ আমাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সর্বশেষ ছবিটি ২০০২ সালের। আমি খুব আশাবাদী। বিশ্বকাপ জেতা সহজ নয়। সাম্প্রতিক সময়েও ব্রাজিল দলটি যথারীতি দুর্দান্ত সব ম্যাচ খেলছে। অন্তত ইউরোপীয় সংবাদমাধ্যমে ব্রাজিলকে ফেভারিটদের তালিকায় রাখছে। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। '

    কয়েক দিন আগে স্পেন কোচ লুইস এনরিকে বলেছিলেন, 'অন্য কোনো জাতীয় দলের কোচকে জিজ্ঞেস করলে দেখা যাবে, এই বিশ্বকাপের চার ফেভারিটের মধ্যে ব্রাজিল দল অন্যতম। তারা ভালো প্রস্তুতি নিলে আবারও বিশ্বকাপ জিতবে। '


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ