ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • বইমেলায় প্রকাশিত হলো কবি এমরান’র ২য় একক কাব্যগ্রন্থ 

    বইমেলায় প্রকাশিত হলো কবি এমরান’র ২য় একক কাব্যগ্রন্থ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো বরিশালের কৃতিসন্তান কবি মোহাম্মদ এমরানের ২য় একক কাব্যগ্রন্থ "কেঁদে ফিরে স্বাধীনতা"। বইটি প্রকাশ করেছে আবরার পাবলিকেশন্স। ৯৬ পৃষ্ঠার বইটিতে ছোট বড় মিলিয়ে কবিতা রয়েছে ৭৭ টি। বই মেলায় ৪১০ নং আবরার পাবলিকেশন্স এর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন নুরুল ইসলাম পেয়ার। বইটির বিনিময় মূল্য ধরা হয়েছে ২’শ টাকা। 

    এর আগে গত বছর অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল কবি মোহাম্মদ এমরানের প্রথম একক কাব্যগ্রন্থ ‘জীবন এক জলকণা’। ৬৬ টি কবিতা নিয়ে সেই কাব্যগ্রন্থটি রচিত হলেও ছড়ার ন্যায় কিছু কবিতা ছড়িয়ে রয়েছে। 

    তরুণ কবি হৃদয়ের আবেগ, সংযম এবং কাব্যের ভাষা সুরুচি ও বৈচিত্র বোধের পরিচায়ক। ঢাকার নোলক প্রকাশন কর্তৃপক্ষ প্রকাশনার মত বিরাট দায়িত্ব গ্রহণ করলেও ৬৬ টি কবিতার মধ্যে ‘জীবন এক জলকণা’ নামের কোন কবিতা নেই। এরকম দৃষ্টান্ত অনেক কাব্যগ্রন্থে আছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ওয়ালিউল ইসলাম। গ্রন্থটি কবিতা মহলে বেশ সাড়া জাগিয়েছিল। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ