ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • ‘ডাক’ মারায় শীর্ষে বাংলাদেশের ৩ জন

    ‘ডাক’ মারায় শীর্ষে বাংলাদেশের ৩ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের টেস্ট ইতিহাস তেমন সমৃদ্ধ নয়। ২২ বছর আগে টেস্ট মর্যাদা পেলেও দ্বিতীয় সারির দল হিসেবেই গণ্য করা হয় টাইগারদের।

    কিন্তু সমর্থকদের জন্য সবচেয়ে পীড়াদায়ক হচ্ছে, ব্যাটারদের দ্রুত আউট হওয়ার প্রবণতা। সম্প্রতি যা মাত্রা ছাড়িয়ে গেছে। এমনকি চলতি বছর 'ডাক' মারার দিক থেকেও শীর্ষে আছেন বাংলাদেশের ৩ ব্যাটার।
      
    উইন্ডিজের বিপক্ষে গতকাল থেকে শুরু হওয়া অ্যান্টিগা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। সফরকারীদের ছয় ব্যাটার 'ডাক' মেরেছেন। টেস্ট ইতিহাসে এক দলের ৬ ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা এই নিয়ে ৭টি, যার মধ্যে ৩টিতেই আছে বাংলাদেশের নাম। এর আগে গত মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে ফিরেছিলেন। টেস্ট ক্রিকেটে প্রথমবার পরপর দুই টেস্টে ঘটল এমন ঘটনা। এর আগে ২০০২ সালে ঢাকায় উইন্ডিজের বিপক্ষেই বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন।

    তবে টাইগারদের লজ্জার রেকর্ড এখানেই শেষ নয়। চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত সর্বোচ্চ 'ডাক' মারা প্রথম তিন ব্যাটারই বাংলাদেশের। ৫ ম্যাচের ৮ ইনিংসে ৬টি 'ডাক' মেরে শীর্ষে আছেন পেসার খালেদ আহমেদ। পরের দুজনই স্বীকৃত ব্যাটার। দুইয়ে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় ৯ ইনিংসে ৪ বার শূন্য রানে আউট হয়েছেন। তিনে আছেন মুমিনুল হক। তিনি ১২ ইনিংসে ৪ বার 'ডাক' মেরেছেন।

    বাংলাদেশের ৩ জনের পরের দুটি অবস্থানে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। দুজনেই 'ডাক' মেরেছেন ৩টি করে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ