ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • তিন দেশের ১৬ মাঠে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

    তিন দেশের ১৬ মাঠে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসছে নভেম্বরে কাতারে শুরু হতে যাচ্ছে ২০২২ ফুটবল বিশ্বকাপ। এরইমধ্যে পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই প্রথমবারের মতো তিন দেশে আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ।

    আগেই জানা গেছে, ২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দেশের অংশগ্রহণে হবে ফুটবল বিশ্বকাপ। যার ফলে স্বাভাবিকভাবেই বাড়বে ম্যাচের সংখ্যা। তাই কাতার বিশ্বকাপে যেখানে খেলা হবে আটটি মাঠে, সেখানে চার বছর পরের আসরে খেলা হবে ১৬টিতে।

    শুক্রবার ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ১১, মেক্সিকোর তিন ও কানাডার দুইটি ভেন্যুতে হবে ২০২৬ সালের বিশ্বকাপের খেলা।

    ২০২৬ বিশ্বকাপের ভেন্যু শহরগুলো হলো:

    যুক্তরাষ্ট্র : আটলান্টা (মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম), বোস্টন (জিলেট স্টেডিয়াম), ডালাস (এটি অ্যান্ড টি স্টেডিয়াম), হিউস্টন (এনআরজি স্টেডিয়াম), কানসাস সিটি (অ্যারোহেড স্টেডিয়াম), লস অ্যাঞ্জেলস (সোফি স্টেডিয়াম), নিউইয়র্ক/ নিউজার্সি (মেটলাইফ স্টেডিয়াম)
    মায়ামি (হার্ড রক স্টেডিয়াম), ফিলাডেলফিয়া (লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম), সান ফ্রান্সিসকো বে (লিভাইস স্টেডিয়াম), সিয়াটল (লুমেন ফিল্ড স্টেডিয়াম)

    মেক্সিকো : গুয়াদালাহারা (এস্তাদিও আকরোন), মেক্সিকো সিটি (এস্তাদিও আজতেকা), মন্তেরেই (এস্তাদিও বিবিভিএ বানকোমার)

    কানাডা : টরন্টো (বিএমও ফিল্ড), ভ্যাঙ্কুভার (বিসি প্লেস)।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ