ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • মুশফিকের পর ৫ হাজারি ক্লাবের মাইলফলকে তামিম

    মুশফিকের পর ৫ হাজারি ক্লাবের মাইলফলকে তামিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রান ক্লাবে নাম লেখালেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ১৯ রান তুলেই এই মাইলফলক স্পর্শ করে দেশ সেরা ওপেনার। এই টেস্টে নামার আগে তামিমের ঝুলিতে ছিল ৪৯৮১ রান।

    ইতোমধ্যে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান করেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। গেল মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলে বড় ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিক। ৮২ টেস্টে ৫২৩৫ রান আছে মুশির।

    নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৮ সালে টেস্ট অভিষেক হয়েছিল তামিমের। আজকের আগে খেলা ৬৭ ম্যাচের ১২৮ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার।

    শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের দৌড়ে ছিলেন মুশফিক ও তামিম। মুশফিকের প্রয়োজন ছিল ৬৮ রান। আর তামিমের দরকার ছিল ১৫২ রান। দুই টেস্টের তিন ইনিংসে ৩০৩ রান করে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক। আর ওই সিরিজে তামিম করেন ১৩৩ রান। তাই অপেক্ষা দীর্ঘ হয় তামিমের।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ