ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • লাল বলে অ্যান্ডারসনের শিকার দাঁড়াল ৬৫০

    লাল বলে অ্যান্ডারসনের শিকার দাঁড়াল ৬৫০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৪০ বছর বয়সে পা রাখতে বেশিদিন বাকি নেই। তবে এখনই থামার কোনো ইচ্ছে নেই জেমস অ্যান্ডারসনের। তার বয়সে অনেক ক্রিকেটার অবসর সময় কাটান, তবে জিমি যে অন্য অন্য ধাতুতে গড়া!

    এখনো ভালোবাসেন মাঠের চ্যালেঞ্জ নিতে। লাল বলের সুইংয়ে ব্যাটারদের বোকা বানাতে। তার আরেকটি প্রমাণ দিলেন ট্রেন্ট ব্রিজ টেস্টে। চতুর্থদিনে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড ওপেনার-অধিনায়ক টম লাথামের স্টাম্প ভেঙে দেন অ্যান্ডারসন।

    আর তাতেই নতুন মাইলফলকে ইংলিশ পেসার। লাল বলে তার শিকার দাঁড়াল ৬৫০ উইকেট। কিউইদের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেটও নেন অ্যান্ডারসন।

    টেস্টে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দীর্ঘদিন ধরে তিনে আছেন তিনি। এই তালিকায় সুইং মাস্টারের চেয়ে এগিয়ে দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট) ও শেন ওয়ার্ন (৭০৮ উইকেট)।

    ২০০৩ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ১৭১ ম্যাচে ৩১৮ ইনিংসে ৬৫০ উইকেট নিলেন অ্যান্ডারসন। আর পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ