ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • র‌্যাঙ্কিংয়ে ভারতে টপকে গেল পাকিস্তান

    র‌্যাঙ্কিংয়ে ভারতে টপকে গেল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঠে দুর্দান্ত সময় কাটছে পাকিস্তানের। মুলতানে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাবর আজমরা।

    সেই আনন্দ তরতাজা থাকতেই আরেকটি সুখবর পেল পাকিস্তান। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে চারে উঠে এসেছে তারা। তাও কিনা চির প্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে।

    র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান পেছনে আছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। ‘ম্যান ই গ্রিন’দের রেটিং পয়েন্ট ১০৬। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে পাঁচে নেমে গেছে ভারত। আর এক পয়েন্ট বেশি নিয়ে তিনে অজিরা।

    ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করল পাকিস্তান। আইসিসি সুপার লিগ র‌্যাঙ্কিংয়েও চারে উঠে এলো। যে তালিকায় শীর্ষস্থানে বাংলাদেশ।

    উইন্ডিজের বিপক্ষে সিরিজে পাকিস্তান প্রথম ম্যাচ জিতে ৫ উইকেটে। পরের ম্যাচ জেতে ১২০ রানে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাবররা জয় পায় ৫৩ রানে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ