ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • প্রথম ওভারেই ২ উইকেট মোস্তাফিজের

    প্রথম ওভারেই ২ উইকেট মোস্তাফিজের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিনি টেস্ট খেলবেন না- এমনটা বলেই দিয়েছিলেন বিসিবিকে। কিন্তু তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামের ইনজুরির কারণে বাধ্য হয়ে আবারও টেস্ট আঙ্গিনায় ফিরতে চলেছেন মোস্তাফিজুর রহমান।

    সর্বশেষ লাল বলের ক্রিকেট খেলেছেন তিনি গত বছর ফেব্রুয়ারিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ২ উইকেট নিয়েছিলেন।

    এরপর আর সাদা পোশাকে, লাল বলের ক্রিকেটে মাঠে নামা হয়নি মোস্তাফিজের। ওয়ানডে, টি-টোয়েন্টি এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলেন এতদিন।

    এখন যখন লাল বলের ক্রিকেটে নামতেই হবে, সে কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে নিজেকে ঝালিয়ে নিতে মাঠে নেমেছেন এই কাটার মাস্তার। বল করতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট নিয়েছেন তিনি। অফিসিয়াল কোনো স্কোরকার্ড নেই যে বিষয়টা জানা যাবে।

    তবে ওয়েস্ট ইন্ডিজ থেকে মোস্তাফিজের বোলিংয়ের এই আপডেট জানিয়েছেন, দলের সঙ্গে থাকা লজিস্টিক ম্যানেজার, সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

    এর আগে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে তিনদিনের এই প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ১৬২ রানের ওপর ভর করে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ৭ উইকেট হারিয়ে ৩১০ রানে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ