ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • পিকের প্রতারণা ধরতে গোয়েন্দা নিয়োগ দেন শাকিরা!

    পিকের প্রতারণা ধরতে গোয়েন্দা নিয়োগ দেন শাকিরা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বহুল আলোচিত পিকে-শাকিরা জুটির বিচ্ছেদ নিয়ে এখনও বিতর্ক চলছে। এরইমধ্যে নতুন এক তথ্য উঠে এসেছে। বার্সেলোনার ডিফেন্ডারের প্রত্যারণা ধরতে শাকিরা নাকি গোয়েন্দা নিয়োগ দিয়েছিলেন।

    টিভি শো এল গোরদো ওয়াই লা ফ্লাকার বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, পিকের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য রাখতে কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা একটি এজেন্সি থেকে গোয়েন্দা ভাড়া করেছিলেন।

    সংবাদে আরও জানা যায়, পিকে যে নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন, তাদের দুজনের একই সঙ্গে থাকার ছবি শাকিরার কাছে রয়েছে। তবে গোপনীয়তার জন্য তা প্রকাশ্যে আনেননি তিনি।

    এর আগে ৪ জুন এক যুগের সম্পর্কের ইতি টানেন তারা। ২০১০ সালে সম্পর্কে জড়ান শাকিরা-পিকে। যদিও তারা বিয়ে করেননি। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। এক যৌথ বিবৃতিতে শাকিরা-পিকে জানিয়েছিলেন, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ