ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

    কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা কঙ্গনার। এবার তার ব্যক্তিগত দেহরক্ষী কুমার হেগড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মুম্বাইয়ের এক বিউটিশিয়ান তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।

    ওই নারীর দাবি তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন কুমার হেগড়ে। এরপর একাধিকবার শারীরিক সম্পর্ক হয় তাদের। কিছুদিন সম্পর্কে থাকার পর কর্ণাটকে চলে যান কুমার। যাওয়ার সময় ৫০ হাজার টাকা ধার হিসেবে নিয়েও যান।

    এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কুমারের বিরুদ্ধে মুম্বাইয়ের ডিএন নগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে মুখ খোলেননি কঙ্গনা। সেইসঙ্গে অভিযুক্তও এই নিয়ে কোন কথা বলেনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ