ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ‘ফুটবলের কাছেই একটা বিশ্বকাপ পাওনা মেসি’

    ‘ফুটবলের কাছেই একটা বিশ্বকাপ পাওনা মেসি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটা আন্তর্জাতিক শিরোপার জন্য লিওনেল মেসির অপেক্ষাটা ছিল অনেক দীর্ঘ। অবশেষে ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ওই আক্ষেপ শেষ হয়।

    পরে ইতালিকে হারিয়ে জিতেছেন ‘লা ফিনালিসিমা’ ট্রফিও। চলতি বছরের শেষদিকেই কাতারে বসছে বিশ্বকাপের আসর।  
    আর্জেন্টিনাকে নিয়ে ইতোমধ্যেই স্বপ্ন বুনতে শুরু করেছেন দেশটির সমর্থকরা। আলবিসেলেস্তেদের খেলোয়াড়দের কথায় স্পষ্ট, মেসির জন্যই ট্রফিটাকে বেশি করে চাচ্ছেন তারা। দেশটির তরুণ তারকা হুলিয়ান আলভারেজ তো বলেই ফেললেন, ফুটবলের কাছেই একটা বিশ্বকাপ পাওনা মেসি।

    আর্জেন্টিনার সংবাদ মাধ্যম এল পায়েসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সকল আর্জেন্টাইনদের জন্য এটা (বিশ্বকাপ) অর্জন করা যায় তাহলে তো খুব ভালো হয়। কারণ আমি মনে করি যে বিশ্বব্যাপী ফুটবলের কাছে মেসির এটা পাওনা। ফুটবল মেসির কাছে তার সবকিছুর জন্য ঋণী। আমি জানি না আমরা প্রার্থী কিনা কিন্তু আমরা এখানে যে কারও সঙ্গেই লড়াই করতে এসেছি। ’

    এই মৌসুমেই রিভার প্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন আলভারেজ। তাকে নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। নতুন ক্লাবে তিনি খেলবেন বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলার অধীনে। তার সঙ্গে কথোপকথনের স্মৃতিও জানিয়েছেন আলভারেজ।  

    তিনি বলেছেন, ‘ফেব্রুয়ারির দিকে যখন চুক্তি স্বাক্ষর হয়, গার্দিওলার সঙ্গে কথা আমার বলার সুযোগ হয়েছে। অল্প কিছু কথা সেখানে তিনি আমাকে স্বাগতম জানিয়েছেন, আমার অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। ’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ