ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল

     মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে ভারতের বিজেপি নেত্রী কতৃক কটুক্তির প্রতিবাদে  বিক্ষোভ সমাবেশ করেছে  ইসলামী শ্রমিক আন্দোলন বোরহানউদ্দিন শাখা ।

    শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পরে এ বিক্ষোভ মিছিল বের কর‍া হয়। মিছিলটি বোরহানউদ্দিন পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  চৌরাস্তায় এসে শেষ হয় ।

    মাওলানা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় পথসভায় বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ মো. ইয়ামিন, বাজার মসজিদের খতিব মাওলানা মো. মিজানুর রহমা , ব্যবসায়ী মো. ফয়েজ আহমেদ ।

    এ সময় বক্তারা বলেন,  বিজেপি নেতাদের অপমানজনক মন্তব্য বিশ্ব মুসলিম উম্মাহ’ র কলিজায় মারাত্মক ভাবে আঘাত ‍এনেছে। কোটি কোটি নবীপ্রেমিকের অন্তরকে ক্ষতবিক্ষত করেছে। এই অবস্থায় কোন ঈমানদার চুপ করে ঘরে বসে থাকতে পারে না। ইতিমধ্যেই মুসলিম বিদ্বেষী ভারতের বিজেপি নেতাদের ইসলামের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য বিশ্বব্যাপী ধর্মীয় বিদ্বেষ উস্কে দিয়েছে। এ জঘন্য অপরাধের জন্য শুধু দল থেকে বহিষ্কার যথেষ্ট নয়। তাদের বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ভারতকে সমুচিত জবাব দিতে বাধ্য হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ