ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান

    জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৪ উইকেটে জয়লাভ করে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো দলটি। সিরিজজুড়ে ১৯৮ রান করে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রহমত শাহ।

    হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে মাত্র ১৩৫ রান তুলে সবগুলো উইকেট হারায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন সিকান্দার রাজা। এছাড়া অভিষিক্ত ইনোসেন্ট কাইয়া ১৬, রেগিস চাকাবভা ১৫ ও রিয়ান ২১ রান করেন।  
    আফগানদের পক্ষে রশিদ খান ৩১ রানে নেন ৩ উইকেট। জোড়া উইকেট শিকার করেন মোহাম্মদ নবি ও ফজলহক ফারুকি।

    জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩৭.৪ ওভারেই টার্গেট পেরিয়ে যায়। ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলে জয় নিশ্চিত করে সফরকারীরা। দলের হয়ে হাশমতউল্লাহ শাহিদি সর্বোচ্চ ৩৮ রান করেন। মোহম্মদ নবি অপরাজিত থাকেন ৩৪ রানে। এছাড়া রহমত শাহ ১৭ এবং রশিদ খান ৬ রানে অপরাজিত থাকেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ