ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • প্রথম জয়ের দেখা পেল স্পেন

    প্রথম জয়ের দেখা পেল স্পেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার রাতে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আসরে টানা দুই ড্রয়ের পর জয়ের স্বাদ পেল স্প্যানিশরা। পর্তুগালের সঙ্গে ১-১ ও চেক রিপাবলিকের বিপক্ষে ২-২ ড্র করেছিল তারা।

    প্রথমার্ধেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় স্পেন। মার্কোস ইয়োরেন্তের পাসে কাছ থেকে শটে বল জালে পাঠান মিডফিল্ডার সারাবিয়া। প্রতিপক্ষ অফসাইডের আবেদনও করেছিল। কিন্তু ভিএআরে সিদ্ধান্ত বদলায়নি। যদিও টিভি রিপ্লেতে দেখা মিলেছিল অন্য দৃশ্য।

    প্রথমার্ধের ৭৪ শতাংশ সময় বল পায়ে রেখে লক্ষ্যে তিনটি শট নিয়েছিল স্পেন। অন্যদিকে এই অর্ধে সুইসদের নেওয়া দুই শটের কোনোটিই লক্ষ্যে থাকেনি।

    দ্বিতীয়ার্ধেও শুরুর দিকে ভালো কোনো সুযোগ পায়নি তারা। স্পেনও পারছিল না আর পরিষ্কার সুযোগ তৈরি করতে। ম্যাচের ৮৬তম মিনিটে উল্টো বিপদে পড়তে বসেছিল তারা। পোস্ট ছেড়ে বক্সের বাইরে বেরিয়ে এসে বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন সিমোন। ফাঁকা জাল পেয়েও বাইরে শট করেন ব্রিল এমবোলো।

    প্রথম দুই ম্যাচে ড্র করার এবার স্বস্তির জয় পেল তারা। সুইজারল্যান্ড হেরে গেছে তিন ম্যাচেই। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলে হারের পর পর্তুগালের কাছে তারা ৪-০ গোলে বিধ্বস্ত হয়।

    রাতের অন্য ম্যাচে চেক রিপাবলিককে ২-০ গোলে হারিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপে দুইয়ে স্পেন। তিনে চেকদের পয়েন্ট ৪। সুইজারল্যান্ড সবগুলো ম্যাচে হেরে যাওয়ায় এখনও পয়েন্ট পায়নি। গ্রুপের শীর্ষ দল যাবে পরের পর্বে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ