ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • টানা দ্বিতীয় জয় পর্তুগালের

    টানা দ্বিতীয় জয় পর্তুগালের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জয়ের ধারা অব্যাহত রেখেছে পর্তুগাল। ড্র দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল দলটি। লিসবনে বৃহস্পতিবার রাতে নেশন্স লিগে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল। চেক রিপাবলিকের বিরুদ্ধে ঘরের মাঠে নিজেদের মেলে ধরে গ্রুপের শীর্ষে উঠে গেছে পর্তুগাল।

    ৩৩ মিনিটে বেরনার্দো সিলভার থেকে বল পেয়ে পর্তুগালের প্রথম গোল করেন জোয়াও কানসেলো। এর ঠিক পাঁচ মিনিট পরে একই রকমভাবে দ্বিতীয় গোলটি করেন গনসালো গুয়েদেস। ডি বক্সে সিলভার দারুণ পাস পেয়ে আড়াআড়ি শটে ঠিকানা খুঁজে নেন ভালেন্সিয়ার এই ফরোয়ার্ড। পোস্টের ভেতরের দিকে লেগে বল জড়ায় জালে।

    এই জয়ের ফলে তিন ম্যাচে দু’টি জয়-সহ সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রইল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ করেছিলেন। তবে তাকে কড়া নজরে রেখেছিল চেক রক্ষণ।
    গ্রুপের অন‍্য ম‍্যাচে সুইজারল‍্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে চেক রিপাবলিক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ