ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • পাকিস্তানি পেসার হাসনাইনের বোলিং অ্যাকশন বৈধ

    পাকিস্তানি পেসার হাসনাইনের বোলিং অ্যাকশন বৈধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দারুণ ফর্মে পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইন। কিন্তু হঠাৎ করেই তার বোলিং অবৈধ ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

    এবার সুখবর পাচ্ছেন পাকিস্তানি এই পেসার। যাচাই-বাছাইয়ের পর তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

    বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হাসনাইনের বোলিং অ্যাকশন বৈধ বলে প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানায়, পাকিস্তানি এই পেসার এখন আন্তর্জাতিক থেকে শুরু করে সকল স্তরের ক্রিকেটে খেলতে পারবেন।
    হাসনাইনকে পুনরায় পরীক্ষা করার পর দেখা গেছে, আইসিসির বোলিং নিয়ম অনুসারে মোহাম্মদ হাসনাইনের কনুইয়ের বাঁক ১৫ ডিগ্রির মাঝেই থাকে। তাই তিনি এখন যে কোনো ধরনের ক্রিকেটেই বোলিং করতে পারবেন।

    পাকিস্তানের হয়ে হাসনাইন আটটি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন। এই দুই ফরম্যাটে তিনি যথাক্রমে ১২ এবং ১৭টি উইকেট শিকার করেছেন। গত ফেব্রুয়ারি মাসে যখন হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল, তখন তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলছিলেন। ওই সময় তিনি আইসিসির বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় দফা পরীক্ষায় পেলেন সাফল্য।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ