ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মেঘনার তীরে ১ কোটি ৪০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

    মেঘনার তীরে ১ কোটি ৪০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জব্দ করা এক কোটি ৪০ লাখ টাকার চরঘেরা জাল পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড।

    মঙ্গলবার (৭ জুন) বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় নদীর তীরে জাল জব্দ করা হয়।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল বলেন, অবৈধ জালের বিরুদ্ধে আমরাদের কোস্টগার্ডের নিয়মিত অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

    তিনি আরও বলেন, জব্দ জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে মেঘনা নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করি। এছাড়া তাদের অভিযান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ