ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মনপুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    মনপুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা কবিরের পুকুরে এই ঘটনা ঘটে।

    শিশুটি হল, উপজেলার সদর হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কবিরের মেয়ে নুসাইবা। 

    জানা যায়, দুপুরে শিশুর মা রান্না ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। এই ফাকে ঘর থেকে নুসাইবা বের হয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এর কিছুক্ষণ পর শিশুকে ঘর দেখতে না পেয়ে বড় বোন তামান্না খোঁজ করতে থাকে। পরে পুকুরে নুসাইবাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাঃ আবু সালেহ মোহাম্মদ ইদ্রিস মৃত ঘোষণা করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ