ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • আজ ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি

    আজ ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপ ফুটবলের ট্রফি আজ বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। তবে বাণিজ্যিক কোনো ফ্লাইটে নয়, চার্টার্ড বিমানে আসবে ক্রীড়া বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই সোনায় মোড়ানো ট্রফিটি। 

    এসময় ট্রফির সঙ্গে থাকবেন ফিফার সাত কর্মকর্তার মধ্যে একজন ১৯৯৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ক্রিশ্চিয়ান কারেম্বু। সঙ্গে থাকবেন ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলার কয়েকজন কর্তাব্যক্তি।

    এর আগে মঙ্গলবার বিশ্বকাপের ট্রফিটি পাকিস্তান পৌঁছেছে। পাকিস্তান থেকে বুধবার সকালে বাংলাদেশে আসবে। ঢাকা থেকে ট্রফিটি পূর্ব তিমুরের উদ্দেশে রওনা হবে। তবে এটি কখন ঢাকা ছাড়বে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

    এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, বাংলাদেশ থেকে কোন সময় ট্রফি পূর্ব তিমুরের উদ্দেশে রওনা হবে এটি আজই জানা যাবে।

    তিনি আরও বলেন, ৮ জুন ট্রফি প্রদর্শনী নেই। এদিন শুধুমাত্র বঙ্গভবন ও গণভবনে ট্রফি যাবে। পর দিন বিকালে আর্মি স্টেডিয়ামে কনসার্ট হবে। সেই কনসার্টে জনসাধারণের প্রবেশ থাকলেও ছবি তোলার সুযোগ থাকবে সীমিত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ