ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসবে কাল

    বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসবে কাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে কাতার বিশ্বকাপ ফুটবলের ট্রফি। 

    বাণিজ্যিক কোনো ফ্লাইটে নয়, চার্টার্ড বিমানে আসবে ক্রীড়া বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই সোনায় মোড়ানো ট্রফিটি।

    চার্টার্ড বিমানে ট্রফির সঙ্গে থাকবেন ফিফার সাত কর্মকর্তার মধ্যে একজন ১৯৯৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ক্রিশ্চিয়ান কারেম্বু। সঙ্গে থাকবেন ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলার কয়েকজন কর্তাব্যক্তি।

    মঙ্গলবার বিশ্বকাপের ট্রফিটি পাকিস্তান পৌঁছেছে। পাকিস্তান থেকে বুধবার সকালে বাংলাদেশে আসবে। ঢাকা থেকে ট্রফিটি পূর্ব তিমুরের উদ্দেশে রওনা হবে। এটি কখন ঢাকা ছাড়বে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

    বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, বাংলাদেশ থেকে কোন সময় ট্রফি পূর্ব তিমুরের উদ্দেশে রওনা হবে এটি বুধবারই জানা যাবে। 

    তিনি আরও বলেন, ৮ জুন ট্রফি প্রদর্শনী নেই। এদিন শুধুমাত্র বঙ্গভবন ও গণভবনে ট্রফি যাবে। পর দিন বিকালে আর্মি স্টেডিয়ামে কনসার্ট হবে। সেই কনসার্টে জনসাধারণের প্রবেশ থাকলেও ছবি তোলার সুযোগ থাকবে সীমিত।

    বুধবার রাতে একটি বিশেষ নৈশভোজ থাকবে। সেখানে দেশের গণ্যমান্য ব্যক্তিরা আমন্ত্রিত। পর দিন সকালে হোটেল র‌্যাডিসনে একটি বিশেষ সেশন থাকবে ফুটবলাঙ্গনের জন্য। সেই সেশনের পর বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টে ট্রফি উন্মুক্ত থাকবে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ