ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সৌদি প্রবাসীর জিম্মায় চিত্রনায়িকা স্বর্ণার জামিন

    সৌদি প্রবাসীর জিম্মায় চিত্রনায়িকা স্বর্ণার জামিন
    রোমানা ইসলাম স্বর্ণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতারণার মাধ্যমে এক সৌদি প্রবাসীর কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হন চিত্রনায়িকা রোমানা ইসলাম স্বর্ণা (৪০)। সেই সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েলের জিম্মায়ই জামিন পেয়েছেন তিনি।

    শনিবার (২২ মে) সিএমএম আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক মনিরুজ্জামান মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য জানান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের ভার্চ্যুয়াল আদালত তার জামিন মঞ্জুর করেন।

    মনিরুজ্জামান বলেন, স্বামীর সঙ্গে আপসের শর্তে তার জিম্মাতেই জামিনে মুক্তি পেয়েছেন স্বর্ণা। ঈদের আগে মামলার বাদী কামরুল ইসলাম তার জিম্মায় স্বর্ণার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
    এ বিষয়ে কামরুল হাসান জুয়েল গণমাধ্যমকে জানান, ঈদের আগেই তার জামিন হয়েছে। আমার আইনজীবী জামিনের বিরোধিতা করেছিলেন। এরপর আদালত তার জামিন মঞ্জুর করেন। আমি দুই-একদিনের মধ্যে জরুরি কাজে সৌদি আরব চলে যাচ্ছি। এর বেশি কিছু বলতে চাচ্ছি না।

    উল্লেখ্য, এর আগে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১১ মার্চ অভিনেত্রী স্বর্ণাসহ আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেন সৌদি প্রবাসী কামরুল ইসলাম। মামলার পরদিন স্বর্ণা, তার মা শেইলী, ছেলে আন্নাফিকে গ্রেফতার করে পুলিশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ