ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • নলছিটিতে প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা

    নলছিটিতে প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব‍্যাপী প্রশিক্ষণ কর্মশালা নলছিটি উপজেলার কৃষি প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়।  

    সোমবার (৬ জুন) সকালে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী ।


    প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ। এর সঙ্গেই রয়েছে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ।

    রাষ্ট্রীয় উন্নয়নের অংশীদার বিভিন্ন উপজেলার সমন্বিত উদ্যোগ এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। তিনি বলেন, সকলের মতামতের ভিত্তিতে মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করা গেলে রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণে এটি কার্যকর ভূমিকা রাখবে।

    প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তৃতা করেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো সিদ্দিকুর রহমান।

    নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিটের সহযোগিতায় নলছিটি কৃষি প্রশিক্ষণ সেন্টারে এই কর্মশালার আয়োজন করে।  

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ।

    পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা শীর্ষক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীরা ১০টি গ্রুপে ভাগ হয়ে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সুপারিশ তুলে ধরেন।

    কর্মশালায় নলছিটির উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ,সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ