ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • বাবাকে হারিয়ে ফুটবল থেকে বিদায় নিলেন তেভেজ

    বাবাকে হারিয়ে ফুটবল থেকে বিদায় নিলেন তেভেজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন কার্লোস তেভেজ। ২০ বছরের ক্যারিয়ার শেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার সাবেক এই ফরোয়র্ড।

    বিদায় বেলায় তেভেজ বলেন, 'আমি অবসর নিয়েছি, এটাই নিশ্চিত। অনেক জায়গা থেকেই আমি প্রস্তাব পেয়েছি, এমনকি যুক্তরাষ্ট্র থেকেও। তবে আমি আমার সবকিছু দিয়ে ফেলেছি। গতবছরই আমার জন্য খেলে যাওয়া কষ্টকর ছিল। আমি আমার সেরা সমর্থককেই হারিয়েছি।

    তেভেজ জানিয়েছেন, বাবার মৃত্যুর পরই ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আমার এখানে মায়ের সঙ্গে থাকতে হবে, সন্তানের দায়িত্ব পালন করতে হবে। আমার বাবা তিন মাস আগে মারা গেছেন। আমি একজন বাবা, সন্তান ও ভাই হতে চাই। এই একটা ব্যাপারই এখন আমার মাথায় আছে।

    সমৃদ্ধ ক্যারিয়ারে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০০৪ খেকে ২০১৫ পর্যন্ত ৭৬ ম্যাচ খেলেছিলেন তেভেজ। ২০০৪ সামার অলিম্পিকে স্বর্ণ জেতেন তেভেজ। খেলেছেন দুইটি বিশ্বকাপও। বোকা জুনিয়র্সের হয়ে পাঁচবার আর্জেন্টাইন লিগের চ্যাম্পিয়ন হয়েছেন, জিতেছেন কোপা লিভারতোদোরেস ও ইন্টারকন্টিনেন্টাল কাপ। এছাড়া ক্লাব ক্যারিয়ারে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো বড় ক্লাবে খেলেছেন। সব ক্লাবের হয়ে তিনি ৭৪৬ ম্যাচে ৩০৮ গোল করেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ