ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • ১৪ বছর পর দেখায় ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

    ১৪ বছর পর দেখায় ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    র‌্যাংকিং বলছে, শক্তিমত্তায় বাংলাদেশ বেশ পিছিয়ে। তাই দুই দলের লড়াইয়ে ফেবারিট ধরা হচ্ছিল ইন্দোনেশিয়াকেই। স্বভাবতই প্রতিপক্ষ বেশ আক্রমণাত্মক ছিল। কিন্তু বাংলাদেশ গোল আদায় করে নিতে দেয়নি ইন্দোনেশিয়াকে।

    বান্দুংয়ে ফিফা প্রীতি ম্যাচে আজ (বুধবার) স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এতে করে মূল্যবান একটি পয়েন্ট পেয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

    ম্যাচে ৪-৩-৩ ফরম্যাটে খেলে ইন্দোনেশিয়া। বাংলাদেশ ছিল কিছুটা রক্ষণাত্মক, ৪-৪-২ ফরম্যাটে মাঠ সাজান কোচ।

    ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮ এবং ইন্দোনেশিয়ার ১৫৯। অর্থাৎ পার্থক্য ২৯ ধাপ। ওপরের সারির দলের সঙ্গে একটি পয়েন্ট পাওয়ায় র‌্যাংকিংয়েও এর প্রভাব পড়বে।

    ফুটবলে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দেখা হলো দীর্ঘ ১৪ বছর পর। ২০০৪ সালে মিয়ানমারে গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপে দুই দলের সর্বশেষ সাক্ষাত হয়েছিল। ওই ম্যাচে ইন্দোনেশিয়া জিতেছিল ২-০ গোলে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ