ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • ম্যারাথন লড়াই শেষে রোলা গাঁরোর সম্রাটের কাছে হার জোকোভিচের

    ম্যারাথন লড়াই শেষে রোলা গাঁরোর সম্রাটের কাছে হার জোকোভিচের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্লে কোর্টের রাজা বল হয় তাকে। কেন বলা হয় সেটি কাল রাতে আরেকাবার বুঝিয়ে দিলেন ইতিহাসের সর্বোচ্চ গ্রান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ২৫২ মিনিট মানে ৪ ঘণ্টা ১২ মিনিটের ম্যারাথন লড়াই শেষে বিশ্বের এক নাম্বার টেনিস তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠে গেছেন নাদাল।

    রোলা গাঁরোয় বিশ্বের সেরা দুই টেনিস তারকার লড়াইটা হয়েছে সেরাদের মতোই। কেউ যেন কাউকে এক বিন্দুও ছাড় দিবেন না এমন কিছু পণ করেই কোর্টে নেমেছিলেন দুই তারকা। তবে লড়াইটা যখন লাল মাটির কোর্টে, তখন স্বভাবতই একটু আলাদাভেবেই চলে আসে রেকর্ড ১৩ বার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতা নাদালের নাম। নাদালও সেটিই প্রমাণ করলেন কাল। চার ঘণ্টা ১২ মিনিটের লড়াই শেষে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) ব্যবধানে জিতে নাদাল যেন আবারও ঘোষণা দিয়ে দিলেন রোলা গাঁরোর লাল মাটিতে একমাত্র তারই রাজত্ব চলে।

    ম্যাচ শুরুর আগে অনেকেই এগিয়ে রেখেছিলেন টেনিসের বর্তমান নাম্বার ওয়ান সার্বিয়ান জোকোভিচকেই। কারণটাও অবশ্য ছিলো এবার ফ্রেঞ্চ ওপেনে জোকোভিচের ফর্ম। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছেন একটিও সেট না হেরেই। সেই তুলনায় কিছুটা বুড়িয়ে যাওয়া নাদাল আগের রাউন্ডেই কষ্টকর এক জয় পেয়েছেন অখ্যাত কানাডিয়ান ফেলিক্স ওজি-আলিয়াসসিমের কাছে।

    প্রথম সেটে জোকোভিচকে কোনও জায়গাই দেননি নাদাল। সার্বিয়ান তারকার বিপক্ষে ৬-২ ব্যবধানে প্রথম সেট জিতে নেন লাল মাটির কোর্টের রাজা। জোকোভিচের বিরুদ্ধে যেন নিজের সবটুকু দিয়ে লরাই করলেন নাদাল।

    দ্বিতীয় সেটে এসে ঘুরে দাড়লেন ওয়ার্ল্ড নাম্ভার ওয়ান জোকোভিচ। এক পর্যায়ে ৩-০ তে পিছিয়ে থেকেও শেষমেশ ৬-৪ এ নাদালের কাছ থেকে সেটটি ছিনিয়ে নিয়ে জোকোভিচও বুঝিয়ে দেয় ছেড়ে কথ বলতে আসেনি সে নিজেও।

    তৃতীয় সেটে আবার নাদালের হুংকার। লাল মাটির কোর্টে নাদাল যে কতটা ভয়ংকর হতে পারে তা এই সেটেই জোকোভিচকে বুঝিয়ে দিলেন তিনি। মাত্র ৪১ মিনিটে ৬-২ ব্যবধানে সেট জিতে আবারও এগিয়ে গেলেন নাদাল।

    চতুর্থ সেটে আবার জোকোভিচের ফেরা। সেট শুরু করলেন ৩-০ তে এগিয়ে থেকে। ম্যাচ হাতছাড়া হতে যাচ্ছে এমন ভাব দেখেই কিনা গা ঝাড়া দিয়ে উঠলেন লাল সুড়কির সম্রাট। পেছন থেকে এসে সমতা আনলে, ৫-৫ থেকে এক পর্যায়ে ৬-৬ হলো। টাইব্রেকারে গড়ালো সেট। সেখানে আর জোকোভিচকে কোনো চাহড় দেননি নাদাল। যত জয়ের দিকে এগিয়েছেন, নাদাল ভয়ংকর হয়েছেন ততই। এদিকে ২৫২ মিনিটের লড়াইয়ে একটু একটু করে ক্লান্ত হয়েছেন জোকোভিচ। টাইব্রেকারে আর প্রতিরোধ গড়তে পারলেন না কিছুই। ৪-৭ ব্যবধানে হেরে বিদায় নিতে হলো ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়নকে।

    আর জোকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড ১৪ শিরোপা জয়ের পথে সেমিফাইনালে উঠে গেলেন নাদাল। সাথে গত বারের ফাইনালের হারের প্রতিশোধটাও যেন নেয়া হয়ে গেলো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ